বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

 শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর সন্ত্রাসী হামলা,প্রতিবাদের ঝড়

আরো খবর

সাদনান রহমান সিয়াম, (সাতক্ষীরা) :
সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সংক্রান্ত জের ধরে উপজেলা যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরকে।

সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সামিউল মনির শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সমকালের উপজেলা প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শীসহ উপজেলা প্রেসক্লাবে অবস্থানরত জুবায়ের মাহমুদ, মিজানুর রহমানসহ অন্যান্যরা জানায়, সোমবার দুপুরে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুর ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান, মফু খাঁসহ নেতাকর্মীরা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘শ্যামনগরের সর্বস্তরের জনগণ’ ব্যানারে একটি মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাব চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে প্রেসক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদক চোরাচালানসহ নানা মিথ্যা অভিযোগ তোলা হয়।

এক পর্যায়ে মানববন্ধন চলাকালীন হঠাৎ করে যুবদল সদস্য সচিব আঙ্গুর, বাবলু, মিজান, মতলেবসহ ২৫–৩০ জন নেতাকর্মী প্রেসক্লাব ভবনে ঢুকে পড়েন। এসময় তারা প্রেসক্লাবে অবস্থানরত সভাপতি সামিউল মনিরের ওপর অতর্কিত হামলা চালায়। উপস্থিত সাংবাদিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদেরও ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাকির জানান, ‘মনিরের মাথার বাম পাশে শক্ত কিছু দিয়ে গুরুতর আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি ও লোহার রডের আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আরো পড়ুন

সর্বশেষ