বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সকলের জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে : কেশবপুরে এমপি মোক্তার আলী

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:যশোর-৬ (কেশবপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী বলেছেন, “একজন এমপি যেভাবে উন্নত স্বাস্থ্যসেবা পান, ঠিক একইভাবে সমাজের খেটে খাওয়া মানুষের জন্যও সেই মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবা কোনো বিশেষ মহলের নয়, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকার।”

সোমবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন এবং সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পরে তিনিস্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং  উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে এই সভাটি ইউএনও সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোক্তার আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ , উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অলোকেশ কুমার সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী, উপজেলা যুব কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, সমাজসেবা বিষয়ক কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ।

সভায় অধ্যাপক মোক্তার আলী প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ইনসাফ কায়েম করতে হবে এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। জনভোগান্তি কমানোর মাধ্যমেই আমরা জনগণের প্রকৃত সেবা নিশ্চিত করতে পারি।”

আরো পড়ুন

সর্বশেষ