বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সাগরদাঁড়ীতে কপোতাক্ষ নদের মাটি লুটের মহোৎসব

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে কপোতাক্ষ নদ খননের পর স্তূপ করে রাখা মাটি বিক্রয় ও পাচারের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। সরকারি সম্পদ এভাবে লুট হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, কপোতাক্ষ নদের তীরের মাটি কাটার এই তা-ব চলছে বিশাল এলাকা জুড়ে। বিশেষ করে চিংড়া পুলিশ ক্যাম্পের পিছন থেকে শুরু করে সাগরদাঁড়ী ও কোমরপুর পর্যন্ত নদীর পাড়ে রাখা মাটিগুলো প্রায় শেষ করে ফেলা হয়েছে।

 

একটি প্রভাবশালী সিন্ডিকেট দিনের আলোতে এবং রাতের আঁধারে ট্রাক ও ট্রলি যোগে এই মাটি বিভিন্ন ইটভাটায় এবং ব্যক্তিগত জমিতে ভরাট করার জন্য বিক্রি করে দিচ্ছে।

নদী খননের মূল উদ্দেশ্য ছিল নদের নাব্যতা রক্ষা এবং পাড় মজবুত করা। কিন্তু পাড়ের স্তূপকৃত মাটি সরিয়ে ফেলায় আগামী বর্ষা মৌসুমে নদের পাড় ভেঙে পুনরায় নদী ভরাট হওয়ার এবং পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী এই চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা যোগসাজশে সরকারি এই সম্পদ অবাধে লুট করছে।

 

আরো পড়ুন

সর্বশেষ