বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় জ্বালানি সঙ্কটের আশঙ্কায় পেট্রোল পাম্পে ভিড়

আরো খবর

সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা:
সাতক্ষীরায় জ্বালানি সংকট তৈরি হওয়ার আশঙ্কায় বিভিন্ন এলাকার পেট্রোল পাম্পে ভিড় বেড়েছে। অনেকেই প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করে মজুদ করছেন। এতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জ্বালানি সরবরাহ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের চালকরা পেট্রোল পাম্পে ভিড় করছেন। কেউ কেউ অতিরিক্ত জ্বালানি কিনে ড্রাম ও বোতলে করে বাসা বা গ্যারেজে মজুদ করে রাখছেন।

 

পাম্প সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিন ধরে স্বাভাবিক সময়ের তুলনায় জ্বালানির চাহিদা অনেক বেড়ে গেছে। অনেকে একাধিকবার এসে জ্বালানি নিচ্ছেন। এতে পাম্পে চাপ তৈরি হচ্ছে।

 

এদিকে সাধারণ ক্রেতাদের অভিযোগ, কিছু মানুষ অতিরিক্ত জ্বালানি মজুদ করায় অনেক সময় পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ চালকরা।

 

সংশ্লিষ্টরা বলছেন, যদি গুজব ছড়িয়ে পড়ে এবং মানুষ প্রয়োজনের বেশি জ্বালানি সংগ্রহ করতে থাকে, তাহলে সাময়িক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সবাইকে গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী জ্বালানি নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

 

 

সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ