রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর ও যুবদলের তিন নেতা গ্রেপ্তার

আরো খবর

 সাতক্ষীরা:
সাতক্ষীরায় মাদকসেবন ও চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে তালা উপজেলার মেলাবাজার ও রহিমাবাদের বাড়ি থেকে তালা উপজেলা যুবদলের দু’নেতাকে এবং পুরাতন সাতক্ষীরাস্থ বাসা থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়।
আটক ও গ্রেপ্তারকৃতরা হলেন,তালা উপজেলা যুবদলের আহবায়ক তালা সদরের মেলাবাজারের বাসিন্দা মির্জা আতিয়ার রহমান (৪৮) ও বহিস্কৃত যুগ্ন আহবায়ক তালার রহিমাবাদের বাসিন্দা সাঈদুর রহমান সাঈদ (৪০) এবং পুরাতন সাতক্ষীরার অধিবাসি জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা (৫০)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফকরুল আলম খান জানান,যুবদলের দু’নেতা মির্জা আতিয়ার রহমান ও সাঈদুর রহমান সাঈদের বিরুদ্ধে মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে । মজমা করে তাদের ফেনসিডিল সেবনের একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয়েছে। গভীর রাতে তাদের নিজ নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে আটক করা হয। এছাড়া সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।
জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডব্লিও জানান, মাদক সেবনের সুনির্দিষ্ট অভিযোগে সাঈদুর রহমান সাঈদকে কয়েকমাস আগে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়কের পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। মাদকসেবিদের স্থান যুবদলে নেই বলে জানান তিনি।
এদিকে,জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,জেলা বিএনপি’র সদস্য ও সাতক্ষীরা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আইনুল ইসলাম নান্টাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুরাতন সাতক্ষীরাস্থ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী জানান, পুরাতন সাতক্ষীরার হাটখোলা মোড়ে ইমাদুল ইসলামের’ ওষুদের ফার্মেসিতে তিন লাখ টাকা চাঁদা দাবি করে নান্টা। চাঁদা না পেয়ে মঙ্গলবার রাতে ফার্মেসিতে হামলা চালিয়ে ইমাদুল ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে নান্টাসহ তার ক্যাডার বাহিনী। রাতেই ইমাদুল ইসলামের ছেলে অহিদুজ্জামান নান্টাসহ সাতজনকে আসামী করে সদর থানায় মামলা করে। চাঁদাবাজির সেই মামলায় রাতেই নান্টাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ