সাতক্ষীরা জেলার কলারোয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিমিয়ার ছাত্র সংঘের” ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
কলারোয়া প্রতিনিধি
আজ বুধবার (১৫ ই জুন) সকাল ১১ টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে স্বেচ্ছাসেবী সংগঠন “প্রিমিয়ার ছাত্র সংঘের” ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটা এবং র্যালীর মধ্য দিয়ে পালিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। প্রথমে জাতীয় সংগতের সাথে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তেলন করার মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানটি শুরু হয়। এদিন ফ্রি ব্লাড গ্রুপিং ও এতিমদের মাঝে দুপুরের খাদ্য বিতরণ করা হয়।
ইমাদুল হক মিলনের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন অবঃ অধ্যাক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ কামাল রেজা, সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, অবঃ শিক্ষক আব্দুর রহমান, প্রধান শিক্ষক ইমাদুল হক, কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি মোঃ আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ, আশিকুজ্জামান, আজমল হোসেন, রাসেল কবীর, তৌহিদুজ্জামান, রোকনুজ্জামান সহ ১২ টি ইউনিয়ন ও মূল কমিটির সকল কর্মকর্তা ও সদসবৃন্দ।

