বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

আরো খবর

(সাতক্ষীরা  প্রতিনিধি: ফারুক রহমান)

সাতক্ষীরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) সকাল ৬টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারে একটি মাংসের দোকানে এ ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত নাম রেজাউল করিম (৪৪) শহরের গড়েরকান্দা এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেজাউল করিম সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের একটি মাংসের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন। সোমবার সকাল ৬টার দিকে ঘরে কাজ করার সময় পা পিছলে তিনি পানির লাইনের মটরের উপর পড়ে যান। এ সময় মোটরের লিকেস তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রেজাউল করিম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ