সাদনান রহমান সিয়াম,সাতক্ষীরা:বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ পারভিন বকুলকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি করেছেন সাতক্ষীরা বাসী।
তিনি সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সাবেক বারবার নির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী এড বকুল ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে আসছেন।
বিগত ফ্যাসিবাদের আমলে তালা কলারোয়া ও সাতক্ষীরা অঞ্চলের মিথ্যা মামলায় আসামিদের বিনা পরিশ্রমে আইনি সেবা প্রদান করেছেন। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে যখন শেখ হাসিনার গাড়ি বহরের হামলার মিথ্যা মামলা দিয়ে ৭০ বছর কারাদ- দিয়েছিল তখন নারী হয়েও তিনি স্বামীর শুন্যতা পূরণে রাতদিন পরিশ্রম করেছেন। ছুটে গিয়েছিলেন তালা কলারোয়ায় গ্রামে গ্রামে।
নেতাকর্মীদের পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাতক্ষীরার একাধিক ব্যক্তি জানান, সাবেক এমপি হাবিবুল ইসলাম তৎকালীন সময়ে তালা -কলারোয়া রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রিজ কালভার্ট সহ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তার উন্নয়নের প্রভাব সাতক্ষীরায় পড়েছিল। সদ্য নির্বাচনে তিনি পরাজয় বরণ করেছেন। বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বিপুল সংখ্যাগরিষ্ঠ অর্জনের মাধ্যমে সরকার গঠনের সক্ষম অর্জন করেছেন।
এ সময় দেশের ব্যাপক উন্নয়ন হবে। অবহেলিত সাতক্ষীরার উন্নয়ন এবং নারীদের স্বাবলম্বী করতে এখান থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানাজ পারভিন বকুলকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেছেন সাতক্ষীরা জেলাবাসী।

