বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সোমবার যশোরে আসছেন তারেক রহমান, ৭ জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:আজ সোমবার যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম বারের মতো যশোরে আসছেন তিনি। এদিন দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে তিনি দলের নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। দলের চেয়ারম্যানের এই আগমনকে কেন্দ্র করে গোটা যশোরাঞ্চলের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎসব আমেজ বিরাজ করছে।

 

জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে দুপুর পৌনে ২টায় যশোর পৌঁছাবেন। পরে যশোর উপশহর উদ্যানে তিনি বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দলীয় প্রধানের আগমন উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

 

এ উপলক্ষে গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, সোমবারের জনসভায় ৭জেলার প্রার্থীদের জনতার সাথে পরিচয় করিয়ে দেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান।

 

এ সমাবেশকে ঘিরে প্রচারণা চালানোর সুযোগ হয়নি। যশোর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে যোগ দেবেন। মানুষের ভোগান্তি কমাতে সমাবেশস্থল শহরের বাইরে উপশহর উদ্যানে করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ