বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অ্যাটলেটিকোকে বিদায় জানালেন সুয়ারেজ

আরো খবর

চোখের জল বাঁধ মানলো না। অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় জানাতে গিয়ে ভীষণ আবেগী হয়ে পড়লেন লুইস সুয়ারেজ। রোববার রাতে লা লিগায় সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচটি ছিল ক্লাবে উরুগুইয়ান স্ট্রাইকারের বিদায়ী ম্যাচ।

এরপরই সাইড বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় আবেগী সুয়ারেজকে। টিভি পর্দায় ভেসে উঠে বারবার তোয়ালে দিয়ে মুখ ঢাকার চেষ্টা করা সুয়ারেজের অশ্রুসজল চেহারা।সেরা চারে থেকে অ্যাটলেটিকোর চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত। এই ম্যাচে পুরো ফোকাসই ছিল সুয়ারেজের দিকে। ম্যাচের শুরুর একাদশেই ছিলেন তিনি। ৬৫ মিনিটে দল ১-০ ব্যবধানে এগিয়ে থাকলে সুয়ারেজকে তুলে নেন কোচ দিয়েগো সিমিওনে।

৩৫ বছর বয়সী সুয়ারেজের পরবর্তী গন্তব্য কোথায়, তা এখনও নিশ্চিত নয়। তবে শোনা যাচ্ছে, নিজের দেশ উরুগুয়ের কোনো ক্লাবে ক্যারিয়ারের শেষ সময়টা কাটাতে পারেন তিনি

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ