বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

‘সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি’র শিক্ষকরা বেতন ভাতার দাবিতে সংবাদ সম্মেলন

আরো খবর

‘সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচি’র শিক্ষকরা বেতন ভাতার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তারা। আজ ১১ টা যশোর প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় শিক্ষক মোস্তফা কামাল আবির বলেন, গোটা দেশের ঝরে পড়া শিশু কিশোরদের শিক্ষার আওতায় আনতে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র আওতায় সেকেন্ড চান্স এডুকেশন (সাব-কম্পোনেন্ট ২.৫’ আউট অব স্কুল চিল্ড্রেন-(ওওএসসি) প্রোগ্রাম, পিইডিপি-৪) কর্মসূচির শিক্ষক চাকরি করছি। কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রত্যেক জেলা থেকে একটি লিড এনজিও নির্বাচন করা হয়েছে। মন্ত্রণালয় নির্ধারিত এনজিও “দিশা সমাজ কল্যান সংস্থা” এই কর্মসূচি বাস্তবায়ন করবে। দিশা সমাজকল্যাণ সংস্থার আমাদের ৫৫১জন শিক্ষক ও সুপারভাইজারদের কোন বেতন ভাতা দিচ্ছে না গত মাস পাচ মাস যাবৎ। আমরা যশোর জেলার ৮টি উপজেলার ৫৫১টি বিদ্যালয়ের শিক্ষক ও সুপারভাইজাররা মানবেতর জীবন যাপন করছি পরিবার নিয়ে। আমাদের দাবি উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও সরকার মহাদয় আমাদের দিকে সুনজর নিবেন এবং বেকয়া বেতন ভাতা দিয়ে প্রকল্পের সঠিক বাস্তবায়ন করবেন।
এছাড়াও বেতন ভাতা না পেলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ