রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলে মাদ্রাসাছাত্রীকে দলবেধে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

আরো খবর

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের পর আটকে রেখে দলবেধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার বুড়িখালি গ্রামে ওই ঘটনার ৬ দিন পর জানাজানি হলে বৃহস্পতিবার (২ জুন) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার এবং ভুক্তভোগী ওই ছাত্রীকে হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- বুড়িখালি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে নূর মহম্মাদ শেখ (১৯) ও লাভলু মোল্যার ছেলে আশিক মোল্যা (২০)। এর আগে, গত ২৮ মে রাতে ওই মাদ্রাসাছাত্রী আত্মীয়ের বাড়িতে এক অনুষ্ঠান শেষে ফেরার পথে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা।

পুলিশ জানায়, গত ২৮ মে রাত ১১ টার দিকে আত্মীয়ের বাড়িতে সুন্নাতে খৎনার অনুষ্ঠান শেষে ফেরার পথে ওই মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় উপজেলার বুড়িখালি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে নূর মহম্মাদ শেখ (১৯), লাভলু মোল্যার ছেলে আশিক মোল্যা (২০) ও শহীদুল গাজীর ছেলে কালু গাজী (২১)। তাকে অপহরণ করে পার্শ্ববর্তী নবগঙ্গা নদীর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তা মুঠোফোনে ধারণ করে। প্রথমে স্থানীয়ভাবে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়।

পরে অভিযুক্ত নূর মহম্মাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মুঠোফোনে ধারণ করা ধর্ষণের ছবি ছড়িয়ে দিলে ঘটনাটি ব্যাপক জানাজানি হয়। এ ঘটনা জানতে পেরে কালিয়া থানা পুলিশ গত বৃহস্পতিরার রাতে বুড়িখালি গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মেয়েটির মা

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ