সোমবার, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পিতাকে ঘুমের ওষুধ খাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ

আরো খবর

একাত্তর ডেস্ক:

কমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দুজনকে খাইয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়নাতে এই ঘটনা ঘটে।

এ অভিযোগে হায়দার আলী (৫০) নামের ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোড়না এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
হায়দার আলী পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ওসি পলাশ চন্দ্র জানান, গ্রেফতার হায়দার আলী মেয়েটির বাবার বন্ধু ছিলেন। এই সুবাদে মেয়েটির বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তিনি। গত বুধবার রাতে ওই মেয়ে ও তার বাবা বাড়িতে ছিলেন। তখন হায়দার আলী কমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবা-মেয়ে দুজনকেই খাইয়ে দেন। কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়লে বাবাকে রুমের মধ্যে রেখে মেয়েকে ধর্ষণ করে পলিয়ে যান হায়দার আলী।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ