বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চৌগাছায় আচরণ বিধি লঙ্ঘন: তিন প্রার্থীর অর্থদণ্ড ও কারণ দর্শানোর নোটিশ 

আরো খবর

ভ্রম্যমান প্রতিনিধি,চৌগাছা (যশোর):
যশোরের চৌগাছায় নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘনের দায়ে তিন প্রার্থীর প্রতিনিধিকে অর্থ জরিমানা করা হয়েছে। ২৬ জানুয়ারি রাত সাড়ে আট্টারদিকে এ অর্থদণ্ড করা হয়।
জানাগেছে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে যশোর-২  (চৌগাছা-ঝিকরগাছা) আসনে নির্বাচনী আচরণ বিধি দেখভাল কাজে নিয়োজিত ম্যাজিস্ট্রেট মিম বিনতে মোস্তাফিজ চৌগাছা উপজেলার স্বরুপদাহ, সুখপুকুরিয়া, নারায়নপুর, সিংহঝুলী এবং ফুলসারা ইউনিয়নসহ বিভিন্ন এলাকা, বাজারসহ বিভিন্নস্থানে টহল পরিচালনা করেন। এ সময়  ধানের শীষ প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে রঙিন পোস্টার ও পোস্টার  দেয়ালে সাটানোর জন্য ৭ এর গ ও ঙ ভঙ্গের জন্য পনের হাজার,  দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে বৈদ্যুতিক খুঁটি ও গাছে  পোস্টার লাগানোর জন্য ৭(গ) ধারা ভঙ্গের জন্য বার হাজার টাকা এবং ঈগল প্রতীকের প্রার্থী রিপন মাহমুদ কে রঙিন ফেস্টুন এর জন্য সাত হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
টহল পরিচালনার সময় চৌগাছা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, বিজিবি, পুলিশ ও  আনসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এসময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এ ১টি মোটরযানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে ২৭ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জজ গোলাম রসুল ধানের শীষ মনোনীত প্রার্থী সাবেরা সুলতানা মুন্নিকে ২৯ জানুয়ারি বিকাল তিনটায় সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য ও ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ