বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেশবপুরে হাসানপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী কমিটির আহবায়কের পদত্যাগ

আরো খবর

কেশবপুর(যশোর) প্রতিনিধি:

শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন কেশবপুর  উপজেলার ১১ নম্বর হাসানপুর ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহাবুর রহমান মল্লিক। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে মাহাবুর রহমান মল্লিক জানান, বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছেন। এই অবস্থায় দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। একইসাথে দলের বৃহত্তর স্বার্থে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্য কোনো যোগ্য নেতাকে দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট মহলের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন।

তার এই আকস্মিক অব্যাহতির খবরে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। তবে দলীয় কোনো সূত্র থেকে এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে হাসানপুর ইউনিয়ন বিএনপিতে মাহাবুর রহমান মল্লিক একজন গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ