বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

সীমাান্ত সু রক্ষায় বিজিবির অভিযান: এক বছরে অস্ত্রসহ ৩৭৮ কোটি টাকার মালামাল জব্দ,আটক ৩৮০

আরো খবর

 বেনাপোল (যশোর) প্রতিনিধি :
দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন এলাকার সীমাান্ত সু রক্ষায় বিজিবির তল্লাশি ও আটক অভিযান অব্যাহত রয়েছে। নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। টহল ও নজরদারী বাড়ানো হয়েছে। এদিকে পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজবি গত এক বছরে যশোর রিজিয়নে স্বর্ন মাদক অস্ত্রসহ ৩৭৮ কোটি টাকার মালামাল জব্দ করেছে। এসময ৩৮০ জনকে আটক করা হয়েছে।
অস্ত্র  মাদক স্বর্নসহ পাচার প্রবল ঝুঁকিপূর্ন এলাকা যশোরের শাশা ও বেনাপোল। তাই সীমান্ত দিয়ে পাচারসহ চোরাচালান প্রতিরোধে সর্বোচ্ছ সজাগ রয়েছে বিজিবি। দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়নের বিজিবি আটক অভিযান অব্যাহত রেখেছে। নির্বাচনকে সামনে রেখে বিজিবি বৃদ্ধসহ তল্লাশি বাড়ানো হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত এক বছরে ২০২৫ জানুয়ারি থেকে জানুয়ারী২০২৬ পর্যন্ত যশোরের বেনাপোল পুটখালি চৌগাছা. সাতক্ষিরা ও খুলনাঞ্চলে বিজিবির অভিযানে ৫৯কেজি স্বর্ন।৫০হাজার বোতল ফেননিডিল
১হাজার৬শ৭৭ কেজি গাজা.২৭টি অস্ত্র ও ১৫২০ রাউন্ড গুলি.১২৫ কেজি রুপাসহ বিভিন্ন ধরনের চোরাচালানী পন্য জব্দ করে বিজিবি। যার আনুমানিক মুল্য তিনশ৭৮ কোটি টাকা বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
আইনশৃঙ্খলা রক্ষা.চোরাচালান প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি প্রশাসনের বিভিন্ন এজেন্সির সাথে বিজিবি কাজ করে যাচ্চেন বলে জানান বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী.অধিনায়ক ৪৯ বিজিবি ব্যাটলিযন যশোর।
সীমান্তে বিজিবির আটক অভিযান অব্যাহত রয়েছে।  আগের চেযে কমেছে পাচার। তবে বেড়েছে মাদকের পাচার। সম্প্রতি নির্বাচনকে সামনে রেখে বিজিবি তল্লাশি বাড়িয়েছে বলে জানান সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকেরা।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। মাদক আটক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী.।
মাদক অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির সাথে প্রশাসনের কঠোর নজরদারীর দাবী জানান শান্তিপ্রিয় সীমান্ত এলাকার নাগরিকেরা।

আরো পড়ুন

সর্বশেষ