বেনাপোল (যশোর) প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলার পুটখালি ইউনিয়নের বালুন্ডা গ্রামে জনৈক গনি ঢালীর বাড়িতে বাথরুমের ট্যাংকি খনন কালে কোদাল দিয়ে মাটি উত্তোলনের সময় মাটিতে পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরণে দুই জন মারাত্মকভাবে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে স্খানীয়রা এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানান স্বজনেরা
পুলিশ ও স্থানীয়রা জানান. বুধবার (৪ ফেব্রুয়ারী ২০২৬) আনুমানিক সাড়ে ৮ সময় বালুন্ডা গ্রামে জনৈক গনি ঢালীর বাড়িতে মাটি উত্তোলনের সময় মাটিতে পড়ে থাকা একটি ককটেল বিস্ফোরণে বালুন্ডা গ্রামেরবারিক সরদারের ছেলে জাকির সরদার (৪৫) এবং নুজ্জাক সরদারের ছেলে আব্দুল কাদের গুরুতর রক্তাক্ত জখম হন।
এসময় আশেপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে চিকিৎসার জন্য প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় পরে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে ভর্তি করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উক্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে মর্মে জানান পোট থানা পুলিশের ওসি আশরাফ হোসেন।

