বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান টুটুল।

গত ৩০ ও ৩১ জানুয়ারি রাজধানীর শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দুদিনব্যাপী এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে মোট ২২৫ জন কারাতে কোচ অংশগ্রহণ করেন। পরীক্ষায় লিখিত ও ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) উভয় ধাপ অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি জানান, এই কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ কোচরা জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের পাশাপাশি এশিয়ান কারাতে ফেডারেশন (একেএফ) ও বিশ্ব কারাতে ফেডারেশনের (ডব্লিউকেএফ) পরীক্ষায় অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

 

পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ইমরান হাসান টুটুল বলেন, “এটি শুধু একটি সনদ নয়, দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের স্বীকৃতি। এই অর্জন আমাকে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে গড়ে তোলার আরও বড় দায়িত্ব দিয়েছে।”

 

উল্লেখ্য, ইমরান হাসান টুটুল বর্তমানে যশোর সদর উপজেলার একমাত্র বাংলাদেশ কারাতে ফেডারেশন (বিকেএফ) সার্টিফাইড কারাতে প্রশিক্ষক।

 

আরো পড়ুন

সর্বশেষ