শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

আশাশুনিতে ৪ মিষ্টি দোকানীকে জরিমানা 

আরো খবর

সমীর রায়, আশাশুনি : অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ মিষ্টি বিক্রির অপরাধে আশাশুনির ৪ মিষ্টি দোকান থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দার।
পরিচালনাকালে মিষ্টি দোকানে প্যাকেটের ওজন বেশী থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, খোলা স্থানে খাদ্য দ্রব্য রাখা, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি বিক্রী করা, মূল্য তালিকা টাঙিয়ে না রাখাসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হয়।
বিজ্ঞ বিচারক ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৬ ধারায় ৫০০০ টাকা, ভোলা হোটেলকে ৫৩ ধারায় ৫০০০ টাকা, আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারী (দধি ঘর) কে ৫৩ ধারায় ৩০০০ টাকা করে ৬০০০ টাকা সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় বিজিবি ও পুলিশ সদস্য আদালত পরিচালনায় সহায়তা করেন।

আরো পড়ুন

সর্বশেষ