শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে ধানের শীষ প্রতিকের পক্ষে সচেতন নাগরিক সমাজের পদযাত্রা-লিফলেট বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ সদর আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য
ইসলাম অমিতের পক্ষে বৃহস্পতিবার শহরে এক বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়।

যশোর শহরের সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে অনুষ্ঠিত এই পদযাত্রার নেতৃত্ব দেন
প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

প্রচার মিছিলটি শহরের এমএম আলী রোড, চিত্রামোড়,গাড়ীখানা রোড,দড়াটানা মোড়,এইচএমএম রোড,বড়
বাজার,চৌরাস্তা, মাইকপট্টি হয়ে যশোর ইন্সটটিউিট নাট্যকলা সংসদে এসে শেষ
হয়।

পদযাত্রায় অংশগ্রহণকারী নারী পুরুষরা স্থানীয় দোকানদার, পথচারী,রিকসা–ভ্যান ও ইজিবাইকের চালক ও যাত্রীদের হাতে ধানের শীষের লিফলেট তুলে দিয়ে অমিত ভাইয়ের পক্ষে সালাম দেন এবং ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করেন।

পদযাত্রা শেষে নাট্যকলা সংসদ চত্বরে এক সংক্ষপ্তি বক্তৃতায় জাহিদ হাসান টুকুন বলেন, আমরা দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতিকের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ভোট দিতে চাই। কারন অমিত একজন যোগ্য প্রার্থী, তিনি সর্বোচ্চ শিক্ষিত একজন মানুষ। সকল সুযোগ সুবিধা থাকা সত্বেও যশোরবাসীর
সেবা করার জন্য তিনি পিতা মাতার পদাঙ্ক অনুসরণ করে রাজনীতিতে আসেন। গত ১৭
বছরে তিনি সকল হামলা মামলা সহ্য করে যশোরের মানুষের সাথে মিশে ছিলেন।
তিনি যখনই সময় পান সাধারণ মানুষের সাথে মিশে তাদের সুখ দুঃখের সাথী হয়ে
যান। করোনার মহামারিতে অনিন্দ্য ইসলাম অমিত মৃত্যু ঝুঁকি নিয়ে
করোনাক্রান্ত মানুষের সেবা করে গেছেন।

জেলে থেকেও তিনি তার কর্মীদের নির্দেশনা দিয়ে অসায় মানুষদের সেবা করেছেন। ঈদের দিনে নিজ খরচে কারাগারে আটক বন্দিদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা কেেছন। তিনি একজন মানবিক মানুষ।

তিনি ধর্মীয় সংখ্যলঘু সম্প্রদায়ের জানমাল ও মন্দির রক্ষায় সঠিক ভাবে দায়িত্ব পালন করেছেন। বিগত দিনে যারা অমিতকে হত্যার উদ্দেশ্যে বার বার তার বাড়িতে, তার গাড়িতে হামলা ভাংচুর
করেছিল সেই দুশমনদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায়ও তিনি কঠোর ভাবে
দায়িত্ব পালন করেছেন।

 

যশোরের হারিয়ে যাওয়া সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে তিনি রাতদিন কাজ করে যাচ্ছেন। এমন একজন নির্লভ মানুষকে আমরা সমর্থন না করে পারি না। আর যারা এবারের নির্বাচনে একেবারে নতুন মুখ,
যশোরের মানুষ তাদেরকে আগে কোন দিন দেখেও নি। তারা সাধারণ মানুষের কল্যাণে
কোন দিন কিছু করেছে বলে আমরা জানি না। ফলে এরকম প্রার্থীদের পরিবর্তে আমরা যারা এই সমাজের সচেতন নাগরিক বলে নিজেদের দাবি করি তারা অমিতকে আর
ধানের শীষকে সমর্থন না করে থাকতে পারে না। কারন অমিত যশোরের মানুষের কাছে
একজন পরিক্ষিত রাজনৈতিক নেতা। তার পিতা মরহুম তরিকুল ইসলাম ছিলেন যশোর
উন্নয়নের কারিগর। তিনি তার জীবন্নদশায় মন্ত্রী হিসেবে যশোরে বহু
উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করেছিলেন।

এর পরের ১৭ বছরে যশোরের মানুষ
বলার মতো কোন উন্নয়ন চোখে দেখেননি। এই সদর আসনে যারা এমপি ছিলেন তারা
প্রত্যেকেই নিজের ভাগ্যের উন্নয়ন করেছেন। কিন্তু যশোরের মানুষের জন্য
তেমন কিছুই করেননি।

এই কারনেই আগামীতে যশোরের উন্নয়নের চাকাকে সচল করতে
অনিন্দ্য ইসলাম অমিত আর ধানের শীষ প্রতিকের কোন বিকল্প নেই। তাই আগামী ১২
ফেব্রুয়ারি সারা দিন যশোরে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার জন্য তিনি দলমত
নির্বিশেষে সকলের প্রতি আহবান জানান।

 

পদযাত্রায় অন্যান্যের মধ্যে যশোর নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর
রহমান কিনা, নাট্যব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টু, নাজনীন আক্তার লাকি,
তৃপ্তি রহমান, শাহ রিয়াজ বিশ্বাস সোহাগ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ
সম্পাদক শেখ মিলন হোসেন আপন, বিশিষ্ঠ ব্যবসায়ী রাকিব উদ দ্যেল্লা শুভ্র,
মুরাদ হোসেন, নাট্যাভিনেতা সাইফুল ইসলাম, যুবদল নেতা অধ্যাপক ইবাদত হোসেন
খান, ইউটিউবার বিকে লিটনসহ কয়েক শো নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

আরো পড়ুন

সর্বশেষ