সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

চৌগাছায় নারী ভোটকর্মী হেনস্তা: বিএনপি’র ৬ কর্মীকে জরিমানা 

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় জামায়াতের নারী ভোট কর্মীদের হেনস্তার পৃথক দুই ঘটনায় ধানের শীষের ৬কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।  রোববার (৮জানুয়ারী) কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল এসংক্রান্ত পৃথক ২ মামলার ৭জনের স্ব- শরীরে হাজিরায় শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।  রায়ে মোট অভিযুক্ত ৭জনের মধ্যে একজনকে অব্যাহতি দেয়া হয়। চারজনকে ১০ হাজার টাকা করে এবং দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (৫ফেব্রুয়ারী) অভিযোগ দুটি আমলে নিয়ে  ৮ফেব্রুয়ারী অভিযুক্ত ৭জনকে স্ব-শরীরে সামারি ট্রায়ালে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান।
অনুসন্ধান কমিটির মামলা সূত্রে জানা যায়, গত ২ফেব্রুয়ারী  তারিখ দুপুর ১টার দিকে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের সাধারণ নারীদের কাছে (নারী ভোট কর্মী) দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাইতে গেলে আইতাল হোসেন ও বাদলের বাড়ীর সামনে পৌছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কর্মী মোঃ ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, মোঃ শিমুল হোসেন, কবির হোসেন হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়।
অভিযুক্তদের ওই আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা বিধির লঙ্ঘন। যা   শাস্তিযোগ্য অপরাধ।
অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়ার মত উপাদান রয়েছে মর্মে প্রতীয়মান হওয়ায় অভিযুক্ত মোঃ ইব্রাহিম হোসেন, লিয়াকত আলী, মোঃ শিমুল হোসেন, কবির হোসেন এর বিরুদ্ধে  ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সামারি ট্রায়ালের নিমিত্তে আমলে গ্রহণ করে তাদের অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয় (যশোর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ৩য় তলায় অবস্থিত অভয়নগর সিভিল জজ আদালত) এ হাজির হওয়ার নির্দেশ প্রদান করা হয়।
রোববার অভিযুক্তরা স্ব-শরীরে হাজির হলে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ শিমুল হোসেন, কবির হোসেনকে ১০ হাজার করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং লিয়াকত আলীকে অব্যাহতি দেয়া হয়েছে।
একইদিনে অনুসন্ধান ও বিচারিক কমিটির দ্বিতীয় মামলার সূত্রে জানা যায়, উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতিকের পক্ষে ভোট চাইতে গেলে পুরাতন মসজিদ সংলগ্ন স্থানে পৌছালে অভিযুক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী মোঃ শাহাবদ্দীন, মুকুল ও মন্টু রহমান নারী ভোট কর্মীদের হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্চিত করে মোবাইল ফোন, খাতা এবং কাগজপত্রাদি কেড়ে নেয়।
অভিযুক্তদের উক্ত আচরণ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা বিধির লঙ্ঘন। যা  শাস্তিযোগ্য অপরাধ হওয়ায়া তাদেরকেও একইভাবে ৮ ফেব্রুয়ারী স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। রোববার স্ব-শরীরে ট্রয়ালে শুনানি শেষে কমিটি মোঃ শাহাবদ্দীনকে ১০ হাজার টাকা এবং মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ