শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেনাপোল বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক

আরো খবর

শার্শা/বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার ৮ ফেব্রুয়ারি দুপুরে বেনাপোল আইসিপির আমদানি-রপ্তানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬০০ পিস ট্যাপেন্ডাল উদ্ধার করে। অভিযানে মোঃ আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

 

আটক ব্যক্তি মোঃ আনার গাজী, ভারতের উত্তর ২৪ পরগনা বনগাঁ থানার মনিগ্রামের হাজরা গাজীর ছেলে।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেন্ডালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ