নিজস্ব প্রতিবেদক:যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।৮ ফেব্রুয়ারি রাতে চাঁচড়া ইউনিয়নের পুলেরহাট–রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাব্বির হোসেন (২৮) ও মোঃ আমিনুর রহমান (২৬)। তারা দু’জনই যশোর শহরতলীর বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আক্কাস টেলিকম দোকানের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট,একটি অ্যাপাচি আরটিআর১৬০ ৪ভি মোটরসাইকেল এবং দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেআসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

