বুধবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাবান, ১৪৪৭ হিজরি

সংসদ নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে-যশোর ডিআইজি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে বলে মন্তব্য করেছেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোঃরেজাউল হক। মঙ্গলবার যশোর ও নড়াইলে পুলিশ সদস্যদের নিয়ে নির্বাচনী ব্রিফিং-এ তিনি এ কথা বলেন। যশোর পুলিশ লাইনস ড্রিলশেডে এ ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আশেক হাসান।

 

ব্রিফিংয়ে ডিআইজি মোঃরেজাউল হক নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব,নিরপেক্ষতা ও সতর্কতা বজায় রাখতে হবে। তিনি নির্বাচনী দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী,২ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোঃ রেজাউর রহমান,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিনসহ যশোর জেলার সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ এবং বিভিন্ন ইউনিটের অফিসারওফোর্সবৃন্দ।
এদিকে একই দিন বেলা তিনটার দিকে যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি মোঃরেজাউল হক রেজা, পিপিএম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দেবে। পুলিশের প্রধান দায়িত্ব হবে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ও জনগণকে সহযোগিতা করা। এক্ষেত্রে পুলিশের কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই।
তিনি আরও বলেন,কোনো পুলিশ সদস্য অনৈতিক কর্মকা-ে জড়িত থাকলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজন হলে পুলিশ রাবার বুলেট ব্যবহার করবে বলেও জানান তিনি।
ডিআইজি রেজাউল হক বলেন,ভোটকেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই,জাল ভোটসহ কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সরকার ঘোষিত সকল নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন আরও সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নড়াইল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেছেন, ‘ভোটকেন্দ্র দখল করে সিল মারার ওই দিন ভুলে যান। সবাই নির্বিঘেœ ভোট দেবেন। যদি কেউ অনিয়ম করতে চান, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ কোনো ভাবেই প্রভাবিত হবে না। পুলিশ কাউকে সমর্থনও করবে না, অসমর্থনও করবে না, শুধুমাত্র সুষ্ঠু ভোটকে সমর্থন করবে।’ মঙ্গলবার নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ