নিজস্ব প্রতিবেদক, নড়াইল:
নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৫৮ টি। এরমধ্যে ৪২টি অধিক ঝুঁকিপূর্ণ এবং ১৪৫টি কম ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রের প্রতিটির জন্য ৪জন পুলিশ ও ৫ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকিমুক্ত ৭১ টি ভোট কেন্দ্রের জন্য ৩জন পুলি ও ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স এর পাশাপাশি এলাকাভিত্তিক সেনাবাহিনীর টহল দল মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে জেলায় ১৮ টি ভ্রাম্যমান আদালত গঠন করা হয়েছে।
জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় মোট ভোটারের সংখ্যা ৬ লাখ ৮৫ হাজার ১৪২। এসব ভোটারের ভোট গ্রহনের জন্য মোট ২৫৮টি কেন্দ্র এবং ১ হাজার ৩২৫ টি বুথ (ভোট কক্ষ) স্থাপন করা হয়েছে।
ভোট গ্রহনের জন্য জেলায় মোট ২৫৮ জন প্রিজাইডিং অফিসার, ১ হাজার ৩২৫ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৬৫০ জন পোলিং অফিসার নিয়োজিত থাকবেন। এছাড়া ১২ জন প্রিজাইডিং অফিসার, ৬৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১৩২ জন পোলিং অফিসারকে আপদকালীন সময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

