শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

যশোর-৬ কেশবপুরে বেসরকারি ফলাফলে প্রফেসর মোক্তার আলী নির্বাচিত

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:যশোর-৬ কেশবপুর আসনে বেসরকারি সূত্রে প্রাপ্ত ফলাফলে জামায়াত প্রার্থী প্রফেসর মোক্তার আলী নির্বাচিত হয়েছেন। তার প্রতিক দাঁড়িপাল্লার প্রাপ্ত ভোট ৯১ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্ধি ধানের শীষের আবুল হোসেন আজাদ পেয়েছেন ৭৯ হাজার ১৫৯ ভোট। প্রফেসর মোক্তার আলী ১১ হাজার৮৭৮ ভোটে বিজয়ী হয়েছেন। সকাল থেকে শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়।

এআসনে মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ১৬৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ২৪৪, মহিলা ভোটার ১ লাখ ১৩ হাজার ৯১৭, হিজড়া ভোটার ২। ৮১ ভোট কেন্দ্রের ৪২৫ ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়। দায়িত্বপালন করেন ১ হাজার ৩৫৬ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ৮১, সহপ্রিজাইডিং অফিসার ৪২৫, পোলিং অফিসার ৮৫০ ।

আরো পড়ুন

সর্বশেষ