বেনাপোল প্রতিনিধি:যশোর-১ শার্শা সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ১৮ হাজার ২৫৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি ধানের শীষের প্রার্থী লিটন পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট। আজীজুর রহমান বিজয়ী হয়েছেন২৫ হাজার ৩৪৫ ভোটে।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন অপর দুই প্রার্থী জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বখতিয়ার রহমান। শার্শা আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭, মহিলা ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩, হিজড়া ভোটার ৩। ১০২ ভোট কেন্দ্রের ৫৭৭ ভোট কক্ষে ভোট গ্রহণ করা হয়। দায়িত্বপালন করেন ১ হাজার ৮৩৩ ভোটগ্রহণকারী কর্মকর্তা।

