নিজস্ব প্রতিবেদক: যশোর-৩ সদর আসনে বেসরকারি ফলাফলে বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ ইসলাম অমিত নির্বাচিত হয়েছেন। ১৯০টি কেন্দ্রে মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল কাদের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১২৯ ভোট। অনিন্দ্য ইসলাম অমিত ৭,৮৯৪ ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থীকে পরাজিত করেছেন।
যশোর সদর উপজেলার (বাসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত) এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৬,১৩,৪৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,০৭,৫৪৯ জন এবং নারী ভোটার ৩,০৫,৯০১ জন। ১৯০টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।

