বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৫

আরো খবর

নড়াইল/লোহগড়া প্রতিনিধি:

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৫ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

  স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিল এর লোকজনের মাঝে মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তার পুত্র তাহাজ্জুদ হোসেন ও পক্ষীয় ফেরদৌস হোসেন ঘটনা স্থলে  মারা যান। এসময় গুরুতর আহত অপর পক্ষের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুরকে আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, এলাকার পরিস্থিতি সাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী  মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে খলিল শেখ গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ, ভাগিনা ফেরদৌস ও মুন্না শেখ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে খায়ের গ্রুপের ওসিকুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নড়াইল সদর থানা এলাকার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়েরুজ্জামান খায়ের গ্রুপ ও খলিল শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ভোরে খায়ের গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এ বিষয়ে নড়াইলের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার বলেন, ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো পড়ুন

সর্বশেষ