বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

আরো খবর

লোহাগড়া(নড়াইল) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া পৌরসভা এলাকায় গাছের গোড়ার নিকট সাদা একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে পৌরসভার ছোট কালিয়ায় সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করে যৌথবাহিনী।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে সোমবার দিবাগত রাতে কালিয়া পৌরসভার ছোট কালিয়ার সালেহা বেগমের  বাড়ির পাশে গাছের গোড়ার নিকট  একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়।
 পরে বিষয়টি স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তখন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে সতর্কতা অবলম্বন করে নিরাপত্তা বলয় তৈরি করেন।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে এলাকায়  আতঙ্ক বিরাজ করে। সাদা ব্যাগের ভেতরে আসলে কী আছে তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়।

আরো পড়ুন

সর্বশেষ