বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

’’আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধে লিখবেন’’ এমপি গাজী এনামুল হক

আরো খবর

নিজস্ব প্রতিনিধি, মণিরামপুর:
মণিরামপুর উপজেলায় ৮৯, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক-কে সংবর্ধনা ও ইফতার মাহফিল দিয়েছে মণিরামপুর প্রেসক্লাব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত এ সংসদ সদস্য। তিনি প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য হিসেবেও পরিচিত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন। এতে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, আমি দুর্নীতি করলে আমার বিরুদ্ধে লিখবেন। সাংবাদিকরা সত্য তুলে ধরবেন—এটাই আমি প্রত্যাশা করি। তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করবেন।

 

বক্তারা নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে মণিরামপুরের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।

 

আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন

সর্বশেষ