বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে ব্যবসায়ীকে অজ্ঞান করে ২ লক্ষাধিক টাকা ছিনতাই

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের যশোর কেন্দ্রীয় কারাগারের পিছনের পাকা সড়কে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে মারধর করে অজ্ঞান করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ মার্চ) দুপুর দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আশিক হোসেন (২৭) যশোর শহরের থানার বকচর হুশতলা এলাকার রাজু সেখের ছেলে। আশিক হোসেন আরএন রোডে একটি মোটর পার্টসের দোকানের মালিক বলে জানা গেছে।

ভুক্তভোগী ও তার পরিবারের সূত্রে জানা যায়, দুপুরে শেখহাটি বাবলাতলা কমার্শিয়াল কলেজের সামনে থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে যশোর কেন্দ্রীয় কারাগারের পেছনের নির্জন পাকা সড়কে নিয়ে তাকে মারধর করে অজ্ঞান করে ফেলে। এ সময় তার কাছে থাকা ব্যবসায়িক নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্বজনরা বিকেল সাড়ে ৫টার দিকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি যশোর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা যায়।

আরো পড়ুন

সর্বশেষ