বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেবহাটার সখিপুরে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে ইউএনও,দ্রুত সমাধানের আশ্বাস

আরো খবর

নাসির উদ্দীন (দেবহাটা) প্রতিনিধি : দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকার  জলাবদ্ধতা  নিরাসনের লক্ষে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। সোমবার (২ মার্চ) বেলা ১১টায় উক্ত এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা পরিদর্শনে আসেন তিনি।
এর আগে গত গত ইং ২৪ ফ্রেব্রুয়ারী তারিখে উপজেলা পানি কমিটির সভায় মাঝ সখিপুর এলাকার জলবদ্ধতা নিয়ে আলোচনা করা হলে উপজেলা নির্বাহী অফিসার সরজমিনে ফিল্ড ভিজিট করার সিদ্ধান্ত নেন। সেই মোতাবেক সখীপুর মোড়ের দক্ষিনপাশের এলাকার সারাবছরের জলাবদ্ধতা সমস্যা পরিদর্শন করেন। একই সাথে ওই এলাকার সমস্যা চিহ্নিত করে দ্রুত সময়য়ের মধ্যে স্থায়ী সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ালের পরিচালক ডা: নজরুল ইসলাম, উত্তরণের দেবহাটা উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার ম্যানেজার শফিকুল ইসলাম, উপজেলা পানি কমিটির সদস্য আ: গফুর হাজী, আনছার আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম সহ গ্রামের ভুক্তভোগী মানুষ। এদিকে দীর্ঘ দিনের সমস্যা সমাধানের উদ্যোগের আশ্বাস পাওয়ায় গ্রামবাসীর মাঝে স্বস্থি ফিরেছে।

আরো পড়ুন

সর্বশেষ