শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সখিপুর আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আরো খবর

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার সখিপুর আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদ্রাসার সভা কক্ষে ২০২২ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর আলিম মাদরাসা অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এএবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা ম্যানিজিং কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন।
মাদরাসায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক তবিবুর রহমান ও হাফিজুল ইসলাম। এসময় মাদ্রসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবদুল গফুর সরদার, সাবেক ইউপি সদস্য আফসার আলী সহ কমিটির সদস্য ও সকল শিক্ষক কর্মচারী, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এবছর প্রতিষ্ঠান থেকে ৩৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করবে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ