ঝিনাইদহ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স (বিএনসিএফ) ঝিনাইদহ শাখার নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার (৫ মার্চ) বিএনসিএফ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মামুন রানা এবং মহাসচিব আবদুল্লা আলী জাবীদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে তানিয়া আফরোজকে আহ্বায়ক এবং মো. আসিফ হোসেন অতনুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের নেতৃত্বে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটি জানায়, দেশের ভাবমূর্তি রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, সঠিক তথ্য প্রচার এবং অনলাইন প্ল্যাটফর্মে বিএনসিএফ- এর কার্যক্রম আরও শক্তিশালী করার লক্ষ্যেই ঝিনাইদহ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
ঝিনাইদহ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, ঝিনাইদহ জেলাতে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখা, সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রম ছড়িয়ে দিতে তারা অঙ্গীকারবদ্ধ। নতুন কমিটির সদস্যরাও ঝিনাইদহ জেলা শাখার বিএনসিএফ- এর কার্যক্রম আরও বিস্তৃত করতে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
নতুন কমিটি অনুমোদনের মাধ্যমে ঝিনাইদহ জেলায় বিএনসিএফ- এর কার্যক্রম আরও গতিশীল হবে বলে সবাই আশা প্রকাশ করেন।

