বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শৈলকূপায় বিএনপির দু,গ্রুপে সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাঙচুর

আরো খবর

শৈলকুপা/ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপার সামাজিক বিরোধ ও প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে উভয় গ্রুপের ২০ জন গুরুতর হয়েছে। এ সময় হামলায় ৫/৬ টি বাড়ি ঘর ভাংচুর হয়েছে। বুধবার রাতে দফায় দফায় হাকিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।

 

এলাকাবাসীর বলছেন, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক নেতা তরুণ বিশ্বাসের সাথে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরত চলে আসছিল তার জের ধরে বুধবার রাতে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।সংঘর্ষে হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস সহ উভয় গ্রুপের ২০ জন গুরুত্বর ভাবে আহত হয়।স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য শৈলকুপা ও ঝিনাইদহসদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ব্যাপারে হাকিমপুর গ্রামের লিয়াকত মন্ডল নামের এক ব্যক্তি জানান সামাজিক বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুটি গুরুপই শৈলকূপা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দারের সমর্থক।

 

 

এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান হাকিমপুর গ্রামে সংঘর্ষের ঘটনা শোনা মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ