সাতক্ষীরা/দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় এক কিশোরীকে পর্যয়ক্রমে ধর্ষণের ঘটনায় সিরিয়াল রেপিস্ট বৃদ্ধ আব্দুর রাজ্জাক (৭২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর পেয়ে দেবহাটা থানার পুলিশ বুধবার রাতে ধর্ষক আব্দুর রাজ্জাককে তার নিজ বাড়ি থেকে আটক করে।
আটক আব্দুর রাজ্জাক উপজেলার বহেরা গ্রামের সুজাত আলী সরদারের ছেলে। মামলার এজাহারে জানা যায়, ভিক্টিম কিশোরী আব্দুর রাজ্জাকের প্রতিবেশী। সেই সুবাদে দীর্ঘ দিন ধরে ওই কিশোরীকে শারিরীক ও পাশবিক নির্যাতন করে আসছেন তিনি। পরে বিষয়টি জানা জানি হলে পরিবারের পক্ষ থেকে গত ৪ মার্চ দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে মাঠে নেমে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তকে আটক করেন। ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা বুধবার সম্পন্ন হয়।
এছাড়াও এই সিরিয়াল রেপিস্ট আব্দুর রজ্জাকের বিরুদ্ধে ইতোপূর্বে একই ভিক্টিমের প্রতিবন্ধী বোন ও মাকে শারিরীক নিপিড়ন করার অভিযোগও উঠে এসেছে। এঘটনায় গত ৪মার্চ দেবহাটা থানায় ভিক্টিমের মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে ৯(১) ধারায় মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে দেবহাটা থানার ওসি জাকির হোসেন জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, আসামী আটক হওয়ার পর তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

