বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

মহেশপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণ ও আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা জানান, রাত একটার দিকে কয়েকজন দুর্বৃত্ত এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করে। পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। এতে মুহূর্তেই কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ও দলীয় প্রধানের ছবি পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি, গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে স্থানীয় যুবক মহির উদ্দিনের সঙ্গে বিএনপির সদস্য হামিদুল ইসলামের বাকবিতন্ডা হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করেন। তবে ওই ঘটনার জের ধরে কার্যালয়ে হামলা ও আগুনের ঘটনা ঘটতে পারে বলে তাঁদের ধারণা।
এদিকে মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ