বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে যৌনকর্মীর মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত যখম ও কাপড় টানাহেচড়া করে শ্লীলতাহানীর অভিযোগে রনি (৩৮) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন যৌনকর্মী সুমনা আক্তার তিশা। তিনি যশোর শহরের হাটখোলা রোডস্থ মাড়ুয়াড়ি মন্দির সংলগ্ন পতিতাপল্লীর এক নম্বর গলির বাসিন্দা। আর আসামি রনি শহরের বকচর এলাকার মৃত দিল রেজার ছেলে।

 

তিশা এজাহারে উল্লেখ করেছেন, আসামি রনি সন্ত্রাসী প্রকৃতির মানুষ। প্রায় সময় সে তার গলিতে আসে এবং নানা ধরনের উৎপাত শুরু করে। তাকে তার গলির মধ্যে ঢুকে এই ধরনের আচরণ করতে নিষেধ করলে সে উল্টো খুন জখমের হুমকি দেয়।

 

এজাহার তিশা উল্লেখ করেছেন, গত মার্চ রাত ৮ টার দিকে বড় বাজারে কাজ শেষে তিনি চৌধুরী গলির সামনে এসে দাঁড়ান। এ সময়ে রনি তার গলির মধ্যে এসে ঢোকার চেষ্টা করে। তিনি নিষেধ করলে তাকে হুমকি দেয়া হয় এবং গালিগালাজ করে। তিনি প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। পরনের কাপড় ট্রেনে ছিল তখনই ঘটায়। যে সময় আশেপাশের আরো যৌনকর্মীরা এসে তাকে রক্ষা করে। অবশ্য তার গলায় থাকা আট আনা ওজনের সোনার চেইনটি ছিনিয়ে নিয়ে যায় রনি। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে।

 

 

তিনি আরো উল্লেখ করেছেন, গত ৭ মার্চ রাতে ফের রনি ওই গলিতে যায়। তখন গলির অন্য যৌনকর্মী এবং আশেপাশের লোকজন তাকে গণপিটুনি দেয়। বর্তমানে রনিও হাসপাতালে ভর্তি আছে।

 

 

তবে এলাকার একটি সূত্র জানিয়ে, রনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এছাড়া সে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে থাকে। গত ৭ মার্চ রাতে সে ইয়াবা সেবন করে পতিতাপল্লীর এক নম্বর গলির মধ্যে যায়। এবং কারণে অকারণে সেখানে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের গায়ে হাত দেয় এবং নানাভাবে বিরক্ত করে। প্রায় সবাই এই ঘটনায় যৌনকর্মীরা তারওপর ক্ষুব্ধ হয়। শনিবার এক প্রকার অতিষ্ঠ হয়ে যৌনকর্মীরা রনিকে মারপিট করে।

 

আরো পড়ুন

সর্বশেষ