বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুলের ১০ বছরের কারাদন্ড

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ফেনসিডিলের মামলায় বেনাপোলের মাদক ব্যবসায়ী তরিকুল ইসলামকে ১০ বছর সশ্রম কারাদ- ও অর্থদ-ের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত। একই মামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

রোববার (৮ মার্চ) যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের মৃত আবু বক্কারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ বারোপোতা জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তরিকুল ইসলামকে আটক করে। তবে তার সহযোগী ইকবাল পালিয়ে যায়।

 

পরে আটক তরিকুলের ব্যাগ তল্লাশি করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই ইব্রাহিম হোসেন বাদী হয়ে আটক তরিকুল ও পলাতক ইকবালকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করেন।

 

 

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তরিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদ-, ৫ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। সাজাপ্রাপ্ত তরিকুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ