বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্ত এলাকার পাম্পগুলোতে তেল সরবরাহ বন্ধ

আরো খবর

বেনাপোল (যশোর) প্রতিনিধি :
জালানি তেলের সংকেেট আশংকায় যশোরের বেনাপোল সীমান্ত এলাকার পাম্পগুলোকে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। সংকট সৃষ্টি হয়েছে পেট্টল ও অকটেনের। একাধিক পাম্পে ঘুরেও তেল না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে গাড়ী চালকেরা। তবে দু এক দিনের মধ্যে তেল সরবরাহের আশা করেন পাম্প মালিকেরা।

বিশ্বের চলমান যুদ্ধািস্থার পরিস্থিতিতে দেশের বিভিন্ন এলাকার ন্যায় যশোরের শার্শা ও বেনাপোল এলাকায় তীব্র জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। বেনাপোলের ৫টি তেল পাম্পে গত দিন ধরে পেট্টল ও অকটেনের সরবরাহ বন্ধ হয়ে গেছে। তেল না পেয়ে ফিরে যাচ্ছে প্রাইভেট. মাইক্রো ও মটর সাইকেল চালকেরা। তবে বেনাপোল সীমান্ত এলাকায় বাহিরে দু একটি পাম্পে ১শ থেকে দুশত টাকার পেট্রোল ও অকটেন দেওয়ার কথা বলছেন ভোক্তারা।

 

 

তবে পাম্প কর্তৃপক্ষের দাবী তেলের চাহিদার অতিরিক্ত পেট্টল ও অকটেন নিয়েছেন অনেক চালকেরা। ফলে বন্ধ হয়ে গেছে তেলের স্টক।সোমবার বা মঙ্গলবার ডিপো থেকে তেল এলে সরবরাহ বাড়বে কমবে সংকট। ডিজেল অনেকটা সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানান পাম্প কর্তৃপক্ক্ষ ও সরবরাহকারী।
সংকট কেটে তেল সরবরাহ স্বাভাবিক হোক এমনটাই দাবী সর্বসাধারনের।

আরো পড়ুন

সর্বশেষ