কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ভেজাল দুধ তৈরির অভিযোগে ৬ জনকে জেল জরিমানা করা হয়েছে। সোমবার উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে র্যাব এবং ভোক্তা অধিকার যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
এসময় পাথরঘাটা ঘোষপাড়ায় একটি সঙ্ঘবদ্ধ চক্র গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ তৈরি করে বিক্রি করার প্রমাণ পাওয়ায় ৫ জনকে এক লক্ষ টাকা করে জরিমানা ও এক বছর করে কারাদন্ড দেয়া হয় এবং অপর একজনকে ৩মাসের জেল ও ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণে ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কেশবপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও রেকসোনা খাতুন । সাথে ছিলেন, যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন।

