শফিকুল ইসলাম, তালা, (সাতক্ষীরা):
সাতক্ষীরার তালায় জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীরেএক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করার অভিযোগ উঠেছে স্থানীয় এলাকার প্রান্ত সরকার নামে অপর এক বখাটে যুবকের বিরুদ্ধে । এ ঘটনায় প্রতিকার চেয়ে স্কুল ছাত্রীর পিতা সাধন বৈদ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ পাওয়ার পর তিনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রান্ত সরকার এলাকায় একজন চিহ্নিত লম্পট। একাধিক গৃহবধূর সাথে তার পরকীয়া সম্পর্ক রয়েছে। ওই স্কুল ছাত্রীর বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ২ কিলোমিটার। বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার সময় ওই যুবক পথ আটকিয়ে তাকে নানাভাবে উত্যক্ত করে।
সরেজমিন পরিদর্শনে গেলে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, প্রান্ত চরিত্রহীন, লম্পট প্রকৃতির ছেলে। তার লালসার কারণে অনেকের সংসার ভাঙার উপক্রম হয়েছে।
স্কুল ছাত্রী জানায়, সে স্কুলে যাওয়া আসার পথে ”প্রান্ত” পথ আটকিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ কথা বলে। সে গ্রামের লোকজনের পিছনে টাকা পয়সা ব্যয় করে। যার কারণে কেউ তার অন্যায়ের প্রতিবাদ করে না। তার ভয়ে আমি স্কুলে যেতে ভয় পারছি না। সে সুযোগ পেলে আমার বড় ধরনের ক্ষতি করতে পারে।
তালা থানা এস আই শাহিন জানান, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় অভিযোগ টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান জানান, অভিযোগ পত্র পেয়েছি তালা থানা অফিসার ইনচার্জ এর নিকট যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছি।
তালায় স্কুল ছাত্রীকে উত্যক্ত, ব্যবস্থা নেয়ার নির্দেশ দিলেন ইউএনও

