বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সন্ত্রাসী আটক, ১২টি ককটেল উদ্ধার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে  বিশেষ অভিযান চালিয়ে ১২টি ককটেলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার নাউলি গ্রামে অভিযানটি পরিচালিত হয়।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সুলতান গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাউলি গ্রামের গাফফার গাজীর ছেলে।

আটককৃত সুলতান গাজীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ