ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের চৌগাছার নিউ সরদার ব্রিক ইটভাটা থেকে নয় দিন পর অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গী আলমকে উদ্ধার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বুধবার গভীর রাতে উপজেলার পাশাপোল ইউনিয়নের খোলসি বাজার সংলগ্ন পরিত্যক্ত এ ইটভাটার থেকে উদ্ধার করেন। এসময় তার চোখ ও হাত নিজের ব্যবহৃত মোটর সাইকেলের সাথে বাঁধা ছিল। র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, গত ২ মার্চ রাতে যশোর শংকরপুর নিজ ভেটেনারি ওষুধ ফার্মেসি বন্ধ করে বাসায় ফেরার পথে অপহরণের শিকার হন জাহাঙ্গীর আলম। পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেয়ার পর থেকে পুলিশ, বিভিন্ন গয়েন্দা সংস্থা ও র্যাবের একটি দল অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চালায়। ১১ মার্চ বুধবার গভীর রাতে গোপন সূত্রে চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খোলসি বাজারের উল্লেখিত ইটভাটা থেকে তাকে উদ্ধার করেন।
র্যাব কমান্ডার জানিয়েছেন তবে এ অভিযানে তাদের উপস্থিতি টেরপেয়ে আগেই অপহরণকারীরা সরে পড়েন। জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে রাতেই র্যাব ক্যাম্পে আনার পর তার পরিবারে খবর দেয়া হয়। তিনি সুস্থ রয়েছেন।
উল্লেখ্য, গত ৪ মার্চ সকালে জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করেন।
অপহৃত জাহাঙ্গীর আলমের মা জাহানারা বেগম জানান, রাত দশটার দিকে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোন ব্যবহার করে অপহরণকারীরা প্রথমে তার মায়ের এরপর তারা তার স্ত্রীর কাছে ফোন দিয়ে জাহাঙ্গীরকে ফেরত পেতে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার পর বিভিন্ন জায়গায় ফোন ও খবর নিয়ে জাহাঙ্গীরকে উদ্ধারে ব্যর্থ হয় স্বজনেরা। অবশেষে
ঘটনা নয় দিন পর অপহৃত ব্যবসায় জাহাঙ্গীর আলমকে যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের খলশি বাজারের পরিত্যক্ত ওই ইটভাটা উদ্ধার করেন।
এ ব্যাপারে যশোর র্যাব-৬ কমান্ডার জানিয়েছেন আসামিদের আটকের জন্য আমাদের অভিযান অব্যহত রযেছে।

