বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

আরজুর নাগরিক শোকসভা ২৫ এপ্রিল

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি:জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আজাদুল কবির আরজু স্মরণে নাগরিক শোকসভা আগামী ২৫ এপ্রিল শনিবার যশোর টাউনহল ময়দানে অনুষ্ঠিত হবে। ১৫ মার্চ, ২০২৬ (রবিবার) জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ)-এর প্রধান কার্যালয়ে যশোরের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নাগরিক শোকসভা আয়োজনের জন্য যশোরের বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা। সভায় যশোর ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটুকে আহবায়ক এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কবি কাজী মাজেদ নওয়াজকে সদস্য সচিব করে নাগরিক শোকসভা আয়োজনে একটি প্রস্তুতি পরিষদ গঠনের প্রস্তাব করা হয়। এছাড়া স্মারকগ্রন্থ প্রকাশের জন্য প্রস্তাবিত কমিটির সদস্যরা হলেনÑ হারুন অর রশীদ, মবিনুল ইসলাম মবিন, ফারাজি আহমেদ সাঈদ, সাজেদ রহমান, আমিনুর রহমান মামুন, এস এম তৌহিদুর রহমান।

 

সভায় বক্তব্য প্রদান করেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, ভাষানী পরিষদের সদস্য সচিব এসএম মুস্তাফিজুর রহমান কবীর, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ও কলামিস্ট ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, বিশিষ্ট শ্রমিক নেতা মাহাবুবুর রহমান মজনু, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, সাংস্কৃতিক সংগঠন সুরধুনীর সভাপতি হারুন অর রশিদ ও সম্পাদক মাহমুদ হাসান বুলু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, উদীচী যশোরের সভাপতি আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন প্রমুখ।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার দুপুর ১ টা ০৫ মিনিটে পশ্চিম বারান্দীপাড়ার নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মো. আজাদুল কবির আরজু। পরে দ্রুত তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনদফা জানাজা শেষে মো. আজাদুল কবির আরজু’র ইচ্ছা অনুযায়ী তাঁর মরদেহ মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষার স্বার্থে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ