বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে গলাকেটে হত্যা

আরো খবর

পাইকগাছা (খুলনা ) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় দুর্বৃত্তরা পুলিশের এক এসআই এর মা ভারতি মন্ডল (৫৫) নামে এক নারীকে কুঁপিয়ে গলাকেটে হত্যা করে পালিয়েছে।

 

শনিবার দিনগত গভীর রাতে উপজেলার লতার পুতুলখালীতে নির্মম এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত নারীর একমাত্র ছেলে পুলিশের এসআই চিন্ময় মন্ডল বাগেরহাটের শ্মরণখোলা থানায় কর্মরত ও তার স্বামীর নাম প্রভাষ মন্ডল। তবে, কি কারণে এ হত্যাকান্ড এর রহস্য উদঘাটনে পুলিশী তদন্ত শুরু হয়েছে।

 

এ ঘটনায় রবিবার দুপুরে জেলা অতিঃ পুলিশ সুপার আনিছুর রহমান (ক্রাইম) সহকারী পুলিশ সুপার আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ বলছেন, শনিবার রাতে ভারতি মন্ডল বাড়ীতে একাই ছিলেন।

 

গভীর রাতে কে বা কারা তার মাথায় কুপিয়ে ও গঁলাকেটে হত্যা নিশ্চিত করে বাড়ী সংলগ্ন মৎস্য ঘেরে ফেলে রেখে নিবিঘেœ পালিয়ে যায়। এ ঘটনায় বাড়ীর কি পরিমান সহায়-সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানায়ায়নি। এ সম্পর্কে নিহতের ভাই সুকুমার মনি জানান, রবিবার সকালে বোনের বাড়ীতে এসে দেখি দরজা খোলা ঘরে জিনিসপত্র তছনছ করা। এরপর ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে দেখতে পাই বাড়ীর কাছে ঘেরে বোনের লাশ ফেলানো।

 

স্থানীয় ইউপি সদস্য স্বপন কুমার মন্ডল জানান, সকালে এসআই চিন্ময় মন্ডল মোবাইল তার মা’কে খুঁজে পাচ্ছে এমন সংবাদ দিলে সবাই খোঁজাখুঁজি এক পর্যায়ে রক্ত অনুসরণ করে পাশে পুকুরে ঘাসের মধ্যে পাওয়া যায়। তার মাথায় আঘাতের চিহ্ন ও গলায় কাঁটা চিহ্ন রয়েছে। বাড়িতে দরজা খোলা এবং ঘরের জিনিস পত্র তছনছ করা। বসতবাড়ির পশ্চিম পাশে ঘেরের রাস্তায় ১৫টি জুয়েলারি ব্যাগ পাওয়া গিয়েছে।

 

ওসি তদন্ত মো. ইদ্রিসুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুমেক পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

 

এদিকে বিকেলে লাশ উদ্ধার করে ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, কে বা কারা ভিকটিমের মাথায় কুপিয়ে ও ধারালে অস্ত্রে গলাকেটে হত্যা করে পুকুরে ফেলে রাখে। এ ঘটনায় গভীর ভাবে তদন্তের কথা বলে তিনি আরোও বলেন ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে সবকিছু পরিষ্কার হওয়া যাবে।

আরো পড়ুন

সর্বশেষ