বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

যশোরে প্রবাসীর স্ত্রীর অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলে অন্তরঙ্গ ছবি ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।

যশোর শহরের শংকরপুর এলাকার এক নারী (২৯) অজ্ঞাতনামা আসামিকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেছেন। তবে এজাহারে সন্দেহভাজন ব্যক্তির ব্যবহৃত তিনটি মোবাইল ফোন নম্বর উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, তার শ্বশুরবাড়ি যশোর শহরের শংকরপুরে হলেও বাবার বাড়ি বাঘারপাড়া উপজেলার খাজুরা এলাকায়। তার স্বামী সিঙ্গাপুরে কর্মরত।

প্রায় এক বছর আগে খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় একটি ইজিবাইকে যাওয়ার সময় এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই ব্যক্তি তার মোবাইল নম্বর নিয়ে হোয়াটসঅ্যাপ ও ইমোতে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

 

এজাহারে আরও বলা হয়, পরবর্তীতে ইমোতে কলের মাধ্যমে ওই ব্যক্তি গোপনে তার কিছু ব্যক্তিগত ও অশ্লীল ছবি ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে তিনি যোগাযোগ বন্ধ করে দিলে অভিযুক্ত ব্যক্তি তাকে চার লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বিষয়টি স্বামী ও শাশুড়িকে জানিয়ে অব্যাহত হুমকির মুখে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ