বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আরো খবর

  কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ২৬ (মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকালের প্রারম্ভেই উপজেলা পাবলিক ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এবং কেশবপুর থানার তদন্ত অফিসার শহিদুল ইসলাম   পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হয় এবং রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ। কেশবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক তুহিন হোসেনের নেতৃত্বে প্যারেডে অংশগ্রহণ করে পুলিশ বাহিনী, আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সুশৃঙ্খল কুচকাওয়াজ এবং আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করে। তাদের নজরকাড়া পারফরম্যান্স উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর আসনে সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোক্তার আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত আয়োজন।

আরো পড়ুন

সর্বশেষ