রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন

আরো খবর

সাতক্ষীরায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরা:

“জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উনয়ন্নে অংশ নিন”- শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরাতেও সপ্তাহ ব্যাপি প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম-২০২২ এর উদ্বোধন হয়েছে। জনশুমারি ও গৃহগণনা প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ তথ্য পরিকল্পনা মন্ত্রণালয়ের আয়োজনে বুধবার সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কাযার্লয় চত্বরে উদ্বোধণী র‍্যালির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। র‍্যালিটি শহরের প্রধাণ প্রধাণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ আবদুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

এ সময় র‍্যালিতে আরো উপস্থিত ছিলেন, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

র‍্যালি শেষে জানানো হয়, সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ৭৮টি ইউনিয়ন ও দুটি পৌর সভায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার জন্য ৪ হাজার ৯২৭জন গণনাকারি, ৮২৯ জন সুপাভাইজার, ৪৭ জন জোনাল অফিসার, ৭ জন উপজেলা জনশুমারি সম্বনয়কারি ও ২ জন জেলা জনশুমারি সম্বনয়কারি কাজ করছেন। ১৫ জুন সকাল ৮টা থেকে ২১ জুন রাত ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ